ধর্ষণ মামলায় জনপ্রিয় অভিনেতার ১৪ দিনের জেল
নিজস্ব প্রতিবেদক: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জনপ্রিয় অভিনেতা আশিস কাপুরকে। বুধবার (৩ সেপ্টেম্বর) পুনে থেকে গ্রেপ্তার করা হয় ভারতীয় হিন্দি টিভি সিরিয়ালের এই অভিনেতাকে। দিল্লির তিস হাজারি আদালত শনিবার (৬ সেপ্টেম্বর) তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুসারে, গত ২ সেপ্টেম্বর পুনে থেকে আশিসকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগকারী জানান, আশিস কাপুরের এলাকায় এক পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে। সেখানেই তার পানীয়ের মধ্যে কিছু মিশিয়ে দেওয়া হয়।

