সালমান খান গুণ্ডা, ওর পরিবার ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করে : অভিনব কাশ্যপ

Sep 8, 2025 - 11:37
 0  2
সালমান খান গুণ্ডা, ওর পরিবার ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করে : অভিনব কাশ্যপ

নিজস্ব প্রতিবেদক: বলিউডের জনপ্রিয় নির্মাতা অভিনব কাশ্যপ। ২০১০ সালে তার পরিচালনায় মুক্তি পায় সালমান খানের ‘দাবাং’, যা ছিল শুধু সালমানের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। কিন্তু সুপারহিট সিনেমার সেই জুটির এখন আর একে অন্যের সঙ্গে আগের মতো সম্পর্ক নেই। বরং সালমান সম্পর্কে খোলামেলা বক্তব্য দিলেন অভিনব।

জানালেন, সালমান একজন গুণ্ডা।

স্ক্রিন ম্যাগাজিনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি শুধু সালমানের ব্যক্তিত্ব নয়, গোটা খান পরিবারের ইন্ডাস্ট্রি-নিয়ন্ত্রণের কৌশলকে তীব্র ভাষায় তুলোধোনা করেন। সেটে সলমনের আচরণ নিয়ে অভিনব কাশ্যপের মন্তব্য, ‘তিনি একজন গুন্ডা’। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, সালমান কখনও অভিনয়ে আগ্রহ দেখাননি।

গত ২৫ বছর ধরে তার মধ্যে কোনও শিল্পীসত্তা নেই। তিনি যেন করুণা করে শুটিংয়ে আসেন, যেন সেটে উপস্থিত হয়েই তিনি উদ্ধার করলেন। তিনি সেলিব্রিটি হওয়ার ক্ষমতায় মুগ্ধ, কিন্তু অভিনয়ের প্রতি তার কোনও দায়বদ্ধতা নেই।

অভিনব বলেন, ‘দাবাং-এর আগে আমি এ সব জানতাম না।

তিনি একজন গুন্ডা— অসভ্য এবং একজন খারাপ মানুষ।’

অভিনবের মতে, সালমান খান এবং তার পরিবার বলিউডে স্টার সিস্টেমের ভিত্তি গড়ে তুলেছে, যা এখন এক প্রকার অদৃশ্য শাসনব্যবস্থা। ‘দাবাং’ পরিচালক বলেন, ‘ওরা প্রতিশোধপরায়ণ। আপনি যদি ওদের তালে না তাল মিলিয়ে চলেন, ওরা আপনাকে টার্গেট করবে। ৫০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে থাকা এই পরিবার পুরো প্রক্রিয়াটাই নিয়ন্ত্রণ করে।

এটা শুধু ক্ষমতার খেলা নয়, এটা শিল্পের গলা টিপে ধরার কৌশল।’
সাক্ষাৎকারে অভিনব আরও জানান, তাঁর ভাই অনুরাগ কাশ্যপ ‘তেরে নাম’ সিনেমার সময় একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হন। তাঁর মতে, ‘অনুরাগ আমাকে বলেছিল, সালমানের সঙ্গে কাজ করো না। যদিও ও বিস্তারিত ভাবে কিছু বলেনি, কিন্তু ওর ভয় ছিল, আমি সহজেই বুলিড হয়ে যাব। কারণ ও এই শকুনদের চিনত। তেরে নাম-এর স্ক্রিপ্ট অনুরাগই লিখেছিলেন। কিন্তু বনি কাপুরের খারাপ ব্যবহারের কারণে ও সরে যায়। ওকে কোনও ক্রেডিটও দেওয়া হয়নি। আমার সঙ্গেও একই ঘটনা ঘটেছে। ভালো ছবির ভিত্তি হলো ভালো স্ক্রিপ্ট, যেটা ওরা সম্মান করে না। ওরা শুধু স্টারডমকে পুঁজি করে, শিল্পকে নয়।’
এমবি/এসআর