ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলার দাবি ইসরায়েলের

ইরানের পশ্চিমাঞ্চলে শতাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

Feb 28, 2026 - 19:18
 0  1
ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলার দাবি ইসরায়েলের
ছবি- সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ইরানের পশ্চিমাঞ্চলে শতাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, চলমান অভিযানের অংশ হিসেবে ইরানের সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলা পরিচালনা করা হয়েছে। অভিযানে একাধিক সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়।

আইডিএফ আরও জানায়, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলি বিমানবাহিনী প্রতিরক্ষা কার্যক্রম জোরদার করেছে।

এর আগে তৃতীয় দফায় প্রতিশোধমূলক হামলা শুরু করে ইরান। এর পরপরই তেল আবিব শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

এদিকে, ইরান উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশেও হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র-এর সামরিক ঘাঁটি রয়েছে। ইরানের অভিযোগ, দেশটির বিরুদ্ধে হামলায় সহযোগিতা ও সমর্থন দেওয়ায় এসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের জবাবে তারা ব্যাপক প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বাড়তে থাকায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

এমবি এইচআর