খুলনায় ফের সন্ত্রাসী হামলা, গুলিতে প্রাণ গেল যুবকের

খুলনায় আব্দুল রাশেদ বিকুল নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের বাগমারা (কদমতলা বালুর মাঠ) এলাকায় এ ঘটনা ঘটে।

Jan 11, 2026 - 12:39
 0  4
খুলনায় ফের সন্ত্রাসী হামলা, গুলিতে প্রাণ গেল যুবকের
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

খুলনায় আব্দুল রাশেদ বিকুল নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের বাগমারা (কদমতলা বালুর মাঠ) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল রাশেদ বিকুল দৌলতপুর উপজেলার মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার আব্দুল আওয়ালের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগেও খুলনায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ১৮ ডিসেম্বর আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় সাংবাদিক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি আড়ংঘাটা প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন।

এমবি এইচআর