চকলেট রঙে গ্ল্যামারে ঝলমল মন্দিরা চক্রবর্তী

ঢালিউডের আলোচিত অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন তার গ্ল্যামারাস নতুন ছবি, যা দর্শকদের মন জয় করেছে।

Dec 7, 2025 - 15:21
 0  2
চকলেট রঙে গ্ল্যামারে ঝলমল মন্দিরা চক্রবর্তী
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ঢালিউডের আলোচিত অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন তার গ্ল্যামারাস নতুন ছবি, যা দর্শকদের মন জয় করেছে। চকলেট রঙের বডিকন গাউনে সাজা মন্দিরার সাহসী ও আবেদনময়ী লুক সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। সোনালী স্ট্র্যাপসহ এই পোশাকের কার্ভি ফিটিং তাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে।

তার খোলা ঢেউ খেলানো চুল, হাতে বড় মেটালের বালা ও আঙুলে বাহারি আংটি এই গ্ল্যামারাস লুকে এক নতুন মাত্রা যোগ করেছে। ছবিগুলো প্রকাশের পর ফ্যানরা তার ভঙ্গিমা ও সাজকে প্রশংসা করছেন।

২০১২ সালে ‘সেরা নাচিয়ে’ নৃত্য প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু মন্দিরা এরপর নাটক, বিজ্ঞাপন ও সিনেমায় সফলভাবে নিজের অবস্থান তৈরি করেছেন। বর্তমানে ঢালিউডের অন্যতম আলোচিত এবং জনপ্রিয় তারকা তিনি।

এমবি এইচআর