গুলিবিদ্ধ হাদির পাশে তাসরিফসহ অনেকের প্রতিবাদ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি গত শুক্রবার রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

Dec 13, 2025 - 14:20
 0  2
গুলিবিদ্ধ হাদির পাশে তাসরিফসহ অনেকের প্রতিবাদ
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি গত শুক্রবার রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে আরও নিবিড় চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। হাদির অবস্থা এখনও সংকটাপন্ন।

এই নৃশংস হামলার বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছেন মানুষ। তাদের মধ্যে একজন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। বিপন্ন মানুষের পাশে সবসময় দাঁড়ানো এই শিল্পী সামাজিক মাধ্যমে লিখেছেন,
“গুলি করে ইনসাফ হত্যা করা যায় না।”

এছাড়া তাসরিফ হাদিকে নিয়ে একটি কবিতাও প্রকাশ করেছেন, যা খুবই হৃদয়স্পর্শী:

বিচার চাবো বিচার চাবো, বিচার চাবো কত?
কোথায় পাব একটা মানুষ, ওসমান হাদির মতো?
বিচার চেয়েও কী-ই বা হবে, মুছবে কি আর ক্ষত?
বিশ্বজিৎ আর আবরার রা তো, হবে না জীবিত!
গোটা দেশটা যেন বিষফোঁড়া এক, মারণব্যাধির মতো,
বিচার হবে শুনলে ভাবী, ঠাট্টা করছে না তো?
চলছে চলুক এমন জীবন, থাকবো গাধার মতো,
নিজেরটুকু হলেই হলো, ভাবছি কেন এত?

তাসরিফ ছাড়াও অনেকেই হাদির ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন। অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বলেন,
“হাদি হয়তো ফিরবে, আরো জোরালো গর্জনে। আর যদি না ফেরে, তার নামটাই হয়ে যাবে নতুন প্রজন্মের যুদ্ধ ঘোষণা।”

ঘটনার সময় হাদি রিকশায় করে যাচ্ছিলেন, তখন একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা লক্ষ্যভ্রষ্ট গুলি ছুড়লে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে অপারেশন সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন।

এমবি এইচআর