গাজীপুরে খোলা মাঠে প্রকাশ্যে একজনকে কুপিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে খোলা মাঠে প্রকাশ্যে কুপিয়ে মনির মোল্লা (৫৫) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার (৬ ডিসেম্বর) রাতেই উপজেলার নাগরী ইউনিয়নের পূর্বাচল ২৪ নম্বর সেক্টরের ফতেপুর গ্রামের বিড়ালবাড়ী মাঠে এ ঘটনা ঘটে।

Dec 7, 2025 - 12:05
 0  6
গাজীপুরে খোলা মাঠে প্রকাশ্যে একজনকে কুপিয়ে হত্যা
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে খোলা মাঠে প্রকাশ্যে কুপিয়ে মনির মোল্লা (৫৫) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার (৬ ডিসেম্বর) রাতেই উপজেলার নাগরী ইউনিয়নের পূর্বাচল ২৪ নম্বর সেক্টরের ফতেপুর গ্রামের বিড়ালবাড়ী মাঠে এ ঘটনা ঘটে।

নিহত মনির মোল্লা পাড়াবরতা টেকপাড়া গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বিড়ালবাড়ী মাঠে কয়েকজন ব্যক্তি মিলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার খবর স্থানীয়রা পেয়ে দ্রুত পুলিশকে জানায়। তবে পুলিশ সেখানে পৌঁছানোর আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে মনির মোল্লার লাশ পড়ে থাকতে দেখে পুলিশ সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমবি এইচআর