খুলনা রূপসায় পুলিশের রহস্যজনক মৃত্যুর তদন্ত শুরু

খুলনার রূপসা উপজেলায় শিয়ালী পুলিশ ক্যাম্প থেকে ফেরদৌস হোসেন নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার ঘাটভোগ ইউনিয়নে এই ঘটনা ঘটে।

Dec 6, 2025 - 15:33
 0  3
খুলনা রূপসায় পুলিশের রহস্যজনক মৃত্যুর তদন্ত শুরু
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

খুলনার রূপসা উপজেলায় শিয়ালী পুলিশ ক্যাম্প থেকে ফেরদৌস হোসেন নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার ঘাটভোগ ইউনিয়নে এই ঘটনা ঘটে।

ফেরদৌস হোসেন যশোর জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ফেরদৌস হোসেন শিয়ালী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। শুক্রবার সন্ধ্যা থেকে ক্যাম্পে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাতে ক্যাম্পের বাথরুম থেকে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস নেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়। উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মাহফুজুর রহমান বলেন, ‘খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এমবি এইচআর