ভোটের মধ্যেই মিয়ানমারে ৪০০-এর বেশি বিমান হামলা, নিহত অন্তত ১৭০

মিয়ানমারে দুই মাসব্যাপী ভোটগ্রহণ চলাকালে সামরিক বাহিনীর পরিচালিত শত শত বিমান হামলায় অন্তত ১৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

Jan 31, 2026 - 11:50
 0  2
ভোটের মধ্যেই মিয়ানমারে ৪০০-এর বেশি বিমান হামলা, নিহত অন্তত ১৭০
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

মিয়ানমারে দুই মাসব্যাপী ভোটগ্রহণ চলাকালে সামরিক বাহিনীর পরিচালিত শত শত বিমান হামলায় অন্তত ১৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এক বিবৃতিতে জানায়, বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে নিশ্চিত হওয়া তথ্যানুযায়ী ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে নির্বাচনকালীন সময়ে আকাশপথে আনুমানিক ৪০৮টি সামরিক হামলা চালানো হয়েছে। এসব হামলায় কমপক্ষে ১৭০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারান।

বিবৃতিতে আরও বলা হয়, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সীমাবদ্ধতার কারণে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। অনেক এলাকায় প্রবেশাধিকার না থাকায় হতাহতের পূর্ণাঙ্গ হিসাব পাওয়া সম্ভব হয়নি বলেও উল্লেখ করে জাতিসংঘ।

মানবাধিকার কার্যালয় নির্বাচন চলাকালে বেসামরিক জনগণের ওপর এ ধরনের বিমান হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে এবং সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে।

এমবি এইচআর