ঝিনাইদহে মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল!

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মধ্যরাতে মশাল মিছিল করেছে বলে জানা গেছে।

Nov 11, 2025 - 11:18
 0  2
ঝিনাইদহে মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল!

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মধ্যরাতে মশাল মিছিল করেছে বলে জানা গেছে। সোমবার (১০ নভেম্বর) রাত গভীরে জেলা ছাত্রলীগের ব্যানারে এই মিছিল বের করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটি ছিল স্বল্প সময়ের জন্য। মশাল হাতে নেতাকর্মীরা শৈলকুপার ভাটই বাজার এলাকার একটি গ্রামীণ সড়ক দিয়ে দ্রুতগতিতে মিছিল করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং অংশগ্রহণকারীদের মুখে মাস্ক পরা ছিল।

ঘটনার পর ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ভিডিওটি নিজেদের ফেসবুক পেজ ও গ্রুপে শেয়ার করছেন বলে জানা গেছে।

এমবি/টিআই