ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। রবিবার (১ মার্চ) সকালে ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম এ খবর প্রচার করে।

Mar 1, 2026 - 10:43
 0  1
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ছবি- সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। রবিবার (১ মার্চ) সকালে ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম এ খবর প্রচার করে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও সিএনএনের প্রতিবেদনেও বিষয়টি উঠে এসেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানায়, ‘ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন।’ তবে হামলার বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে খামেনির মৃত্যুর দাবি করেন। তিনি সেখানে লিখেন, ‘খামেনি, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, মারা গেছেন।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী শনিবার ভোরে এ হামলা চালানো হয়। ওই সময় খামেনি তার কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন বলে জানানো হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে গভীর শোক নেমে এসেছে এবং রবিবার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান সরকার।

এমবি এইচআর