‘আশিকি’ অভিনেত্রী শ্রদ্ধা কাপুর মোদি পরিবারের বউ হচ্ছেন

বলিপাড়ার আলোচিত ‘আশিকি’ খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের বিয়ে নিয়ে জল্পনা নতুন মাত্রা পেয়েছে। সোনাক্ষী সিনহা ও অদিতি রাও হায়দারির পর এবার ২০২৬ সালে তিনি ‘মোদি’ পরিবারের সদস্য হতে পারেন বলে গুঞ্জন চলছে।

Jan 14, 2026 - 15:26
 0  2
‘আশিকি’ অভিনেত্রী শ্রদ্ধা কাপুর মোদি পরিবারের বউ হচ্ছেন
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বলিপাড়ার আলোচিত ‘আশিকি’ খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের বিয়ে নিয়ে জল্পনা নতুন মাত্রা পেয়েছে। সোনাক্ষী সিনহা ও অদিতি রাও হায়দারির পর এবার ২০২৬ সালে তিনি ‘মোদি’ পরিবারের সদস্য হতে পারেন বলে গুঞ্জন চলছে।

দীর্ঘদিন ধরেই চিত্রনাট্যকার ও সহকারী পরিচালক রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক বলিপাড়ার ওপেন সিক্রেট। কফিশপে আড্ডা, ডিনার ডেট থেকে শুরু করে আম্বানি পরিবারের একাধিক হাই-প্রোফাইল অনুষ্ঠানে তাদের একসঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে দেখা গেছে বহুবার।

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থাকলেও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভক্তের বিয়ের প্রশ্নের উত্তরে শ্রদ্ধা সরাসরি লেখেন, ‘আমি বিয়ে করছি’। এই মন্তব্যই নতুন করে জল্পনাকে তীব্র করেছে।

রাহুল মোদি ক্যামেরার সামনে না থাকলেও বলিউডে তার পরিচিতি কম নয়। ‘প্যায়ার কা পাঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’ এবং ‘তু ঝুঠি ম্যায় মক্কর’-এর মতো জনপ্রিয় ছবিতে তিনি সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন।

সূত্রের দাবি, শ্রদ্ধার বিয়ে রাজস্থানের উদয়পুরের একটি ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে অনুষ্ঠিত হতে পারে। পরিকল্পনা রয়েছে ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানে, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক করার।

যদিও এখনও পর্যন্ত শ্রদ্ধা কাপুর বা রাহুল মোদির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি, বলিউডের ঘনিষ্ঠ সূত্রের মতে বিয়ের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

এমবি এইচআর