বিশ্বকাপ ট্রফির চতুর্থ বাংলাদেশ সফর, ঢাকায় গিলবার্তো সিলভা
ফিফা বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় এসে পৌঁছেছে বহুল আকাঙ্ক্ষিত ফুটবল বিশ্বকাপ ট্রফি। এ সফরে ফিফার প্রতিনিধি হিসেবে বাংলাদেশে এসেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের তারকা মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশ্বকাপ ট্রফিটি সরাসরি নিয়ে যাওয়া হবে হোটেল রেডিসনে। সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তা, ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন।
এ ছাড়া ফিফার স্পন্সর কোকাকোলার বিশেষ ক্যাম্পেইনের বিজয়ীরাও বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন।
উল্লেখ্য, এটি চতুর্থবারের মতো বাংলাদেশে আসল ফিফা বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২ সালে জাপান–কোরিয়া বিশ্বকাপের সময় প্রথমবার ট্রফিটি বাংলাদেশে আসে। পরবর্তীতে ২০১৩ ও ২০২২ সালে বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে আবারও ঢাকায় প্রদর্শিত হয়।
এমবি এইচআর