গুলিবিদ্ধ হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা

ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঝালকাঠির নলছিটি উপজেলার শহরের খাসমহল এলাকায় শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

Dec 13, 2025 - 12:57
 0  4
গুলিবিদ্ধ হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঝালকাঠির নলছিটি উপজেলার শহরের খাসমহল এলাকায় শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, বাসায় কেউ না থাকার সুযোগে জানালার কাঁচ ভেঙে চোর ঘরের ভেতরে প্রবেশ করে। তবে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা দুজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। একপর্যায়ে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পরই শুক্রবার বিকেলে পরিবারের সদস্যরা ঢাকায় রওনা দেন।

এমবি এইচআর