রৌমারী সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলির পর মিস্টার আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

Jan 12, 2026 - 17:27
 0  1
রৌমারী সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলির পর মিস্টার আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

ধরে নিয়ে যাওয়া যুবক মিস্টার আলী রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রোববার গভীর রাতে ২০ থেকে ২৫ জনের একটি চোরাকারবারি চক্র সীমান্তের নো-ম্যান্সল্যান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির মুখে চোরাকারবারি চক্রের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও মিস্টার আলী নামে এক যুবককে ধরে নিয়ে যায় বিএসএফ।

এ বিষয়ে বিজিবি জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘পরিবারের পক্ষ থেকে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেনি। তবে আমরা বিভিন্ন মাধ্যমে বিষয়টি শুনেছি। ইতোমধ্যে বিএসএফকে এ বিষয়ে জানানো হয়েছে, কিন্তু তারা এখনো কোনো উত্তর দেয়নি।’

ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

এমবি এইচআর