পিরোজপুরে পৌর যুবলীগ সভাপতি শিশির কুমার কর্মকার গ্রেপ্তার
পিরোজপুরের স্বরূপকাঠিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন পৌর যুবলীগের সভাপতি শিশির কুমার কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
পিরোজপুরের স্বরূপকাঠিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন পৌর যুবলীগের সভাপতি শিশির কুমার কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাতটার দিকে স্বরূপকাঠি থানার পশ্চিম পাশে পানের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলাও রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শিশির কুমার কর্মকার স্বরূপকাঠি পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। গত আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, গ্রেপ্তার হওয়া শিশির কুমার কর্মকারের পানপট্টি এলাকায় পানের ব্যবসা রয়েছে। ব্যবসার খোঁজখবর নিতে তিনি সোমবার সকালে পান বাজারে এলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ওসি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এমবি এইচআর

