কুষ্টিয়ায় মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে ইন্তেকাল জামায়াত জেলা আমিরের

মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় স্ট্রোক করে ইন্তেকাল করেছেন কুষ্টিয়া জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

Jan 19, 2026 - 18:12
 0  2
কুষ্টিয়ায় মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে ইন্তেকাল জামায়াত জেলা আমিরের
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় স্ট্রোক করে ইন্তেকাল করেছেন কুষ্টিয়া জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জামায়াতের এমপিপ্রার্থী মুফতি আমির হামজা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অধ্যাপক আবুল হাশেমের মৃত্যুর খবর নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, “আমার অভিভাবককে হারিয়ে ফেলেছি।”

মুফতি আমির হামজা আরও জানান, তাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ বাদ আসর বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করে স্ট্রোক করেন অধ্যাপক আবুল হাশেম। পরে দ্রুত চিকিৎসার উদ্যোগ নেওয়া হলেও তিনি ইন্তেকাল করেন।

অধ্যাপক আবুল হাশেমের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এমবি এইচআর