লক্ষ্মীপুরে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (আনুমানিক বয়স ২৮ বছর) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (আনুমানিক বয়স ২৮ বছর) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে লক্ষ্মীপুর সদর মডেল থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ নির্ণয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের ঘটনায় আশপাশের এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে এবং কোনো নিখোঁজ ব্যক্তির অভিযোগ রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
এমবি এইচআর