চাঁদপুরে বিশৃঙ্খলার অভিযোগ, ছাত্রদল কর্মীদের থানায় সোপর্দ

নির্বাচন–পরবর্তী বিশৃঙ্খলার অভিযোগে নিজ দলের পাঁচজন কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর–৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।

Feb 14, 2026 - 12:51
 0  3
চাঁদপুরে বিশৃঙ্খলার অভিযোগ, ছাত্রদল কর্মীদের থানায় সোপর্দ
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

নির্বাচন–পরবর্তী বিশৃঙ্খলার অভিযোগে নিজ দলের পাঁচজন কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর–৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ চলাকালীন এবং শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন–পরবর্তী সময়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় বলে জানা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার রাতে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়। পরে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে পাঁচজন ছাত্রদল কর্মীকে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—শহরের ওয়ারলেস বাজার এলাকার নাহিদুল ইসলাম জনি (২২), মোবারক হোসেন বেপারী (২৬) ও জনি গাজী (৩০)। এছাড়া একই এলাকা থেকে মনির ও ফাহিম নামে আরও দুই যুবককে থানায় হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বলেন, ‘আটক ব্যক্তিদের থানা হেফাজতে রাখা হয়েছে। যাচাই–বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এমবি এইচআর