টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফ্লাইওভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন ৫৭ বছর বয়সী সিদ্দিকুর রহমান। শনিবার সকালে বাটাগেট এলাকার সিঁড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সিদ্দিকুর রহমান কেরানীগঞ্জের একটি কারখানায় স্টোর অফিসার হিসেবে কাজ করতেন। কর্মস্থলে যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হন তিনি। পুলিশ জানায়, ধারালো অস্ত্রের একাধিক আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ মরদেহ মর্গে পাঠিয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমবি এইচআর

