বাড়ির মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার দুই অবিস্ফোরিত গ্রেনেড

ঝিনাইদহ সদর উপজেলার বড় গরিয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খননের সময় অবিস্ফোরিত অবস্থায় দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে গরিয়ালা গ্রামের বাবু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

Jan 11, 2026 - 16:58
 0  1
বাড়ির মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার দুই অবিস্ফোরিত গ্রেনেড
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ঝিনাইদহ সদর উপজেলার বড় গরিয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খননের সময় অবিস্ফোরিত অবস্থায় দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে গরিয়ালা গ্রামের বাবু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নতুন ভবন নির্মাণের জন্য শ্রমিকরা মাটি খুঁড়ছিলেন। এ সময় মাটির নিচে দুটি গোলাকার ধাতব বস্তু দেখতে পেয়ে তারা কাজ বন্ধ করে দেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে জানানো হলে যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেড দুটি উদ্ধার করে।

বাড়ির মালিক বাবু মিয়া জানান, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে বস্তু দুটি নিরাপদ হেফাজতে নেন এবং পরবর্তীতে সেগুলো ঝিনাইদহ সদর থানায় নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, উদ্ধার করা গ্রেনেড দুটি অবিস্ফোরিত অবস্থায় মাটির নিচে চাপা ছিল। সেগুলো বর্তমানে থানায় সংরক্ষণ করা হয়েছে। খুব শিগগিরই সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করা হবে।

এমবি এইচআর