চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৩

কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নে চোর সন্দেহে এক অজ্ঞাতনামা যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে ইউনিয়নের কাচিচর ফারাজি পাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Jan 10, 2026 - 13:45
 0  1
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৩
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নে চোর সন্দেহে এক অজ্ঞাতনামা যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে ইউনিয়নের কাচিচর ফারাজি পাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে ওই যুবক চুরি করতে এসেছেন—এমন সন্দেহে স্থানীয়রা তাকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকের নাম ও পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমবি এইচআর