মব হামলার স্বীকার স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসান রিপন, চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজতে
ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগ (দক্ষিণ) এর সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান রিপনকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁর পরিবারের সামনে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগ (দক্ষিণ) এর সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান রিপনকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁর পরিবারের সামনে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা ঘটনাটিকে চরম লজ্জাজনক ও ন্যাক্কারজনক বলে উল্লেখ করেছেন।
জানা গেছে, কথিত একদল মব সদস্য রিপনকে নির্মমভাবে নির্যাতনের পর পুলিশে সোপর্দ করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় তাঁর প্রতি সংঘটিত অমানবিক নির্যাতন ও অন্যায় গ্রেপ্তারের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং অবিলম্বে কামরুল হাসান রিপনের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে।
সূত্রগুলো আরও জানায়, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে কামরুল হাসান রিপন বসুন্ধরা আবাসিক এলাকায় দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
এমবি এইচআর

