মানবিক বিবেচনায় ৬ মাসের জামিন পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম

স্ত্রী ও শিশুসন্তানের মৃত্যুর তিন দিন পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দাম মানবিক বিবেচনায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) তাকে ছয় মাসের জন্য জামিন দেওয়া হয়।

Jan 26, 2026 - 17:04
 0  2
মানবিক বিবেচনায় ৬ মাসের জামিন পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

স্ত্রী ও শিশুসন্তানের মৃত্যুর তিন দিন পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দাম মানবিক বিবেচনায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) তাকে ছয় মাসের জন্য জামিন দেওয়া হয়।

গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুর্বনা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সময় তার পাশে নিথর অবস্থায় পাওয়া যায় তাদের ৯ মাস বয়সী শিশু সন্তান নাজিমের মরদেহ।

এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরদিন শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে শেষবারের মতো সাদ্দামকে তার স্ত্রী ও সন্তানের মুখ দেখার সুযোগ দেওয়া হয়।

প্রসঙ্গত, জুয়েল হাসান সাদ্দাম গত বছরের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। স্ত্রী ও সন্তানের মৃত্যুর প্রেক্ষাপটে তার জামিন আবেদন মানবিক বিবেচনায় গ্রহণ করেন আদালত।

এমবি এইচআর