জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার বদুরপাড়া এলাকায় এ হামলা চালানো হয়।

Jan 17, 2026 - 15:39
 0  3
জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার বদুরপাড়া এলাকায় এ হামলা চালানো হয়।

স্থানীয় সূত্র জানায়, ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও চাকু নিয়ে হাসনাত আব্দুল্লাহ ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি আহত হন।

চট্টগ্রাম-১৪ আসনের এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুক বলেন, ‘আমি মনে করি, জুলাইযোদ্ধাদের জন্য এখন বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যারা দেশের গণতন্ত্র ও অধিকার রক্ষায় আহত হয়েছেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারা অত্যন্ত উদ্বেগজনক।’

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এনসিপি প্রার্থী হাসান আলী। নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমার অত্যন্ত কাছের ছোট ভাই, জুলাইয়ের আহত গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহর ওপর চন্দনাইশ বদুরপাড়ায় সন্দেহভাজন স্বৈরাচারের দোসররা কিছুক্ষণ আগে হামলা করেছে। এই দৃশ্য আমি কোনোভাবেই স্বাভাবিকভাবে নিতে পারছি না।’

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান জানান, খবর পেয়ে তিনি রাতেই আহতদের দেখতে হাসপাতালে যান। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানান তিনি।

এমবি এইচআর