রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে আব্দুল মান্নান (৪০) নামে শ্রমিকদলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে আব্দুল মান্নান (৪০) নামে শ্রমিকদলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে ক্ষেত্রবাজার এলাকায় মোটরসাইকেলযোগে শিলক গ্রামের দিকে যাওয়ার পথে দুর্বৃত্তরা ওঁৎ পেতে থেকে তাকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আব্দুল মান্নান সরফভাটা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মো. নাজের সওদাগরের ছেলে এবং ইউনিয়ন শ্রমিকদলের সহসভাপতি ছিলেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মো. সেলিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। হত্যাকাণ্ডে কারা জড়িত ও এর কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এমবি এইচআর

