ঢাকা–বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের
মাদারীপুর সদর উপজেলায় একটি কাভার্ডভ্যানের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
মাদারীপুর সদর উপজেলায় একটি কাভার্ডভ্যানের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তাঁতীবাড়ি এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর মহাসড়কের এক পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে সেখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
মাদারীপুর মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ বলেন, একটি কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তারা ব্যাটারিচালিত ভ্যানের ওপর বসে ছিলেন। দুর্ঘটনার পর যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
দুর্ঘটনার কারণ ও কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে কি না—এ বিষয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে।
এমবি এইচআর

