ট্রাক্টর উল্টে একই পরিবারের ৩ নারী নিহত

কুমিল্লার তিতাসে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে তিন নারী নিহত হয়েছেন এবং এক শিশু আহত হয়েছেন। দুর্ঘটনাটি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিতাস উপজেলার কড়িকান্দি-রাজাপুর সড়কের তিতাস নদীতে ঘটেছে।

Dec 4, 2025 - 15:15
 0  1
ট্রাক্টর উল্টে একই পরিবারের ৩ নারী নিহত
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

কুমিল্লার তিতাসে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে তিন নারী নিহত হয়েছেন এবং এক শিশু আহত হয়েছেন। দুর্ঘটনাটি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিতাস উপজেলার কড়িকান্দি-রাজাপুর সড়কের তিতাস নদীতে ঘটেছে।

নিহতরা হলেন শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) ও ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। তাদের মধ্যে রুজিনা ও সামছুন নাহার রিনা আক্তারের ভাগনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তিন নারী তিতাস নদীতে গোসল করছিলেন। এ সময় রাজাপুর থেকে কড়িকান্দি বাজারগামী একটি ট্রাক্টর ইমন মিয়ার বাড়ির সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে উল্টে নারীদের ওপর পড়ে যায়।

ঘটনাস্থলেই রিনা আক্তার ও রুজিনা আক্তার মারা যান। সামছুন নাহারকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিতাস থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ বলেন, “দুপুরে কড়িকান্দি গ্রামের এক শিশুসহ তিন নারী গোসল করতে যান। তখন রাজাপুর থেকে আসা একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে তিন নারী চাপা পড়ে নিহত হন। আহত শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

এমবি এইচআর