ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর আন্তঃমন্ত্রণালয় সভা আজ

প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে গেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে তিনি সচিবালয়ে প্রবেশ করেন।

Feb 19, 2026 - 13:42
 0  1
ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর আন্তঃমন্ত্রণালয় সভা আজ
ছবি- সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে গেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে তিনি সচিবালয়ে প্রবেশ করেন।

আজ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি দুপুর ২টায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি এবং জাতীয় পর্যায়ে ‘নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি’ বিষয়ক আরও একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।

এর আগে সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। পরে ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাড়ে ১০টায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এমবি এইচআর