পদত্যাগের আবেদন প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া পদত্যাগের আবেদন করেছেন। সোমবার তিনি প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে সেটি প্রক্রিয়াকরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া পদত্যাগের আবেদন করেছেন। সোমবার তিনি প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে সেটি প্রক্রিয়াকরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার শেখ আব্দুর রশীদ-কে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। তিনি পদত্যাগপত্র জমা দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে একইদিনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দেওয়া হয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তবে দায়িত্ব পাওয়ার দুই দিনের মাথায়ই তিনি পদত্যাগপত্র জমা দিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২ অক্টোবর দুই বছরের চুক্তিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান সাবেক আমলা সিরাজ উদ্দিন মিয়া। সে অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত তার মেয়াদ থাকার কথা ছিল। পদত্যাগপত্রে অবশিষ্ট মেয়াদে দায়িত্ব পালন করতে অপারগতার কথা উল্লেখ করেছেন তিনি।
এমবি এইচআর

