ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপার নিহত, আহত আট
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা–বরিশাল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) ভাঙ্গা পৌরসভার প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ফরিদপুর থেকে ভাঙ্গামুখী ইটবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকের হেলপার (বয়স আনুমানিক ৩২) ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন জানান, দুর্ঘটনাটি মুখোমুখি সংঘর্ষের ফলেই ঘটে। নিহত ব্যক্তি ট্রাকের হেলপার ছিলেন, তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
এমবি এইচআর