নাটোরে এনসিপি অফিসে হামলা, এক কর্মী গুরুতর আহত

নাটোরের সিংড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলের এক কর্মী গুরুতর আহত হয়েছেন।

Feb 2, 2026 - 11:14
 0  3
নাটোরে এনসিপি অফিসে হামলা, এক কর্মী গুরুতর আহত
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলের এক কর্মী গুরুতর আহত হয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রামে অবস্থিত এনসিপির অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে প্রায় ২৫–৩০ জন ব্যক্তি এনসিপির কার্যালয়ের সামনে পিকনিক করছিলেন। এ সময় কার্যালয়ে অবস্থানরত ১০–১২ জন এনসিপি সমর্থক তাদের একটু দূরে গিয়ে পিকনিক করার অনুরোধ জানান। এতে ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিরা কার্যালয়ের ওপর হামলা চালান।

হামলাকারীরা কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে এবং ভেতরে থাকা এনসিপির কর্মীদের প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। এ সময় সুলতান নামে এক এনসিপি কর্মীকে মারধর করে গুরুতর আহত করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর জানান, বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এমবি এইচআর