মঞ্চে অশালীন অঙ্গভঙ্গি ও পানি ঢালা—আবারও আলোচনায় নেহা

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর আবারও বিতর্কের কেন্দ্রে। সম্প্রতি একটি লাইভ কনসার্টে তার সাহসী কোরিওগ্রাফি ও শরীরে পানি ঢালার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Dec 8, 2025 - 15:30
 0  2
মঞ্চে অশালীন অঙ্গভঙ্গি ও পানি ঢালা—আবারও আলোচনায় নেহা
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর আবারও বিতর্কের কেন্দ্রে। সম্প্রতি একটি লাইভ কনসার্টে তার সাহসী কোরিওগ্রাফি ও শরীরে পানি ঢালার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর কেউ একে আধুনিক পারফরম্যান্স বলে প্রশংসা করলেও, অনেকেই এটিকে ‘অশোভন’, ‘অশালীন’ ও ‘সস্তা জনপ্রিয়তা অর্জনের চেষ্টা’ হিসেবে বিবেচনা করেছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লেপার্ড-প্রিন্টের আঁটসাঁট পোশাক পরে মঞ্চে গান করছিলেন নেহা কক্কর। পারফরম্যান্সের এক পর্যায়ে তিনি একটি পানির বোতল তুলে নিয়ে নিজের শরীরের উপরিভাগে ঢেলে দেন। মুহূর্তেই এই দৃশ্য সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দেয়। ইতোমধ্যে টিকটক ও ইনস্টাগ্রামে ভিডিওটি ১ কোটিরও বেশি ভিউ পেয়েছে।

সমালোচকদের একাংশ বলছেন, গানের চেয়ে শরীরী প্রকাশেই বেশি জোর দিচ্ছেন নেহা। একজন নেটিজেন লিখেছেন, “সুরের রানি থেকে এমন পর্যায়ে নেমে আসা ব্যথার।” অন্য আরেকজন মন্তব্য করেছেন, “ভাইরাল হওয়ার নেশায় নিজেকে ছোট করছেন।”

অন্যদিকে ভক্তদের অনেকেই নেহার পক্ষ নিয়ে বলেছেন—এটি শুধুই মঞ্চের উচ্ছ্বাস ও আন্তর্জাতিক মানের কোরিওগ্রাফির অংশ, তাই বিষয়টি অতিরঞ্জিত করা উচিত নয়।

এর আগেও সাহসী অঙ্গভঙ্গি ও নাচের কারণে একাধিকবার আলোচনার কেন্দ্রে ছিলেন নেহা কক্কর। তবে এবার তার পারফরম্যান্স সামাজিক রুচিবোধ ও তারকাদের দায়িত্বশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

এমবি এইচআর