আমার হৃদয় এই শীতের চেয়েও ঠাণ্ডা : সাদিয়া আয়মান
শীতে পানিতে নেমে জলকেলিতে মেতে ওঠার কথা ভাবেন কতজন? এবারের শীত যেন হার মানল অভিনেত্রী সাদিয়া আয়মানের কাছে। সুইমিংপুল থেকে সদ্য ছবি পোস্ট করে জানালেন, তার হৃদয় এই শীতের চেয়েও ঠাণ্ডা।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
শীতে পানিতে নেমে জলকেলিতে মেতে ওঠার কথা ভাবেন কতজন? এবারের শীত যেন হার মানল অভিনেত্রী সাদিয়া আয়মানের কাছে। সুইমিংপুল থেকে সদ্য ছবি পোস্ট করে জানালেন, তার হৃদয় এই শীতের চেয়েও ঠাণ্ডা।
টেলিভিশন থেকে সিনেমা পর্দায় জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান। অভিনয়গুণ ছাড়াও রূপ ও ফ্যাশনে ভক্তদের মন জয় করেছেন তিনি। সামাজিক মাধ্যমে নিয়মিত ছবি শেয়ার করে নিজের নানা মুহূর্ত ভাগ করে নেন।
সদ্যই নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করে আলোচনায় এলেন সাদিয়া। ছবিগুলোতে দেখা যায়, একটি সি ভিউ হোটেলের সুইমিংপুলে কাটাচ্ছেন তিনি, গোলাপি টি-শার্ট ও রোদচশমা পরে মেজাজে উচ্ছ্বসিত। নীল আকাশ ও তার উচ্ছল ভঙ্গি সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে।
তার ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা!’ শীতের তীব্রতার মধ্যে ভক্তরা তার এই জলকেলির ছবি দেখে মজা ও অবাক হওয়ার বিভিন্ন মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘তোমার রূপে শীত পালিয়েছে!’ অন্য কেউ সন্দেহ করেছেন, ‘এটা গরমের সময়ের ছবি না তো?’
এর আগে ব্রাইডাল ফটোশুটে লাল বেনারসিতে রাজকীয় সাজে ভক্তদের মন জয় করেছিলেন সাদিয়া। তবে শুধু রূপের জন্য নয়, তার অভিনয়গুণও প্রশংসিত। ২০২৫ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমায় তার অভিনয় ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়া ‘দেরি করে আসবেন’, ‘খুঁজি তোকে’, ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ ও ‘প্লিজ গো’ নাটকগুলোতেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।
এমবি এইচআর

