স্কুলব্যাগের মধ্যে ছিল শক্তিশালী বোমা, ফরিদপুরে নিষ্ক্রিয়করণ সম্পন্ন
ফরিদপুরের আশিমুজ্জামান সেতুর ওপর থেকে উদ্ধার হওয়া এক শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। রোববার সকাল ১০টায় বালুর বস্তায় ঘিরে বিশেষ পদ্ধতিতে বোমাটি সুরক্ষিতভাবে নিষ্ক্রিয় করা হয়।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ফরিদপুরের আশিমুজ্জামান সেতুর ওপর থেকে উদ্ধার হওয়া এক শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। রোববার সকাল ১০টায় বালুর বস্তায় ঘিরে বিশেষ পদ্ধতিতে বোমাটি সুরক্ষিতভাবে নিষ্ক্রিয় করা হয়।
এটিইউ পুলিশ পরিদর্শক শংকর কুমার ঘোষ জানান, এটি ছিল দূর নিয়ন্ত্রিত, শক্তিশালী আইইডি বোমা। বোমাটি শহরের গোয়ালচামট এলাকার কুমার নদীর পাড়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে।
বোমাটি শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আলিপুর সেতুর নিচে কুমার নদীর পাড় থেকে উদ্ধার করা হয়। ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খড়ির গাদার ভেতর থেকে একটি স্কুলব্যাগ উদ্ধার করা হয়। তল্লাশির পর ব্যাগের মধ্যে টেপ দিয়ে প্যাচানো বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। জননিরাপত্তার স্বার্থে বোমাটি দ্রুত সেতু এলাকা থেকে সরিয়ে নদীর পাড়ে সুরক্ষিতভাবে রাখা হয়।
শংকর সাহা আরও জানান, বোমাটি ছিল অত্যন্ত প্রাণঘাতী এবং রিমোট কন্ট্রোল দ্বারা নিয়ন্ত্রিত। এর বিস্ফোরণ ঘটলে প্রায় ১৫ ফিট উঁচুতে ওঠার পাশাপাশি বড় ধরনের ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানির সম্ভাবনা থাকত। আশপাশের এলাকায় বাড়তি সতর্কতা জারি রাখা হয়েছে।
এমবি এইচআর