কারাগারে থেকেও এইচএসসি পাস করলেন ছাত্রলীগের আরাফাত রহমান পরশ

উল্লেখ্য, তাকে জুলাইয়ের অভ্যুত্থানের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই অবস্থাতেও পড়াশোনার প্রতি অটল থাকা আরাফাত পরীক্ষায় অংশ নিতে সক্ষম হন।

Oct 16, 2025 - 18:57
 0  9
কারাগারে থেকেও এইচএসসি পাস করলেন ছাত্রলীগের আরাফাত রহমান পরশ
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ সিলেটে ছাত্রলীগের উদ্যমী নেতা আরাফাত রহমান পরশ কারাগারের ভেতর থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দিয়েই কৃতকার্য হয়েছেন। 

উল্লেখ্য, তাকে জুলাইয়ের অভ্যুত্থানের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই অবস্থাতেও পড়াশোনার প্রতি অটল থাকা আরাফাত পরীক্ষায় অংশ নিতে সক্ষম হন।

ছাত্রলীগের স্থানীয় নেতারা জানিয়েছেন, “পরশ ছাত্রজীবনের সঙ্গে দলের কার্যক্রমেও অত্যন্ত সক্রিয়। কারাগারের ভেতর থেকেও সে তার লক্ষ্য ছেড়ে দেয়নি, পড়াশোনায় অনুপ্রেরণা দিয়েছে অনেককে।”

পরশের এই কৃতিত্ব স্থানীয় ছাত্রলীগ কর্মী ও সহপাঠীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা মনে করছেন, “একজন আদর্শিক ছাত্র নেতার অধ্যবসায় এবং দেশপ্রেমিক মনোভাবের পরিচয় এটি।”

এ বিষয়ে আরাফাত বলেন, “পরিস্থিতি যাই হোক, ছাত্রলীগের আদর্শ ও শিক্ষার প্রতি ভালোবাসা কখনো কমে না। এই অর্জন আমার জন্য অনুপ্রেরণা, একই সঙ্গে অন্যান্য শিক্ষার্থীর জন্যও প্রেরণা।”

তার এই অধ্যবসায়কে ঘিরে সিলেটের ছাত্ররাজনীতি এবং শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

এমবি/এসআর