রংপুরে আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন গ্রেফতার
রংপুরের পীরগাছায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–টু’ অভিযানে নিষিদ্ধ সংগঠন পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মাহমুদ মিলনকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–টু’ অভিযানে নিষিদ্ধ সংগঠন পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মাহমুদ মিলনকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে পীরগাছা উপজেলার অনন্তরামপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, বাধা প্রদান ও হত্যাচেষ্টার অভিযোগে আব্দুল্লাহ আল-মাহমুদ মিলনের বিরুদ্ধে পীরগাছা থানায় একাধিক মামলা রয়েছে। গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–টু’ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
ওসি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।
এর আগে যৌথ বাহিনীর এক অভিযানে আব্দুল্লাহ আল-মাহমুদ মিলন গ্রেফতার হলেও পরে তিনি জামিনে মুক্তি পান বলে জানিয়েছে পুলিশ।
এমবি এইচআর