হঠাৎ অসুস্থ সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী হাসপাতালে ভর্তি

ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাতে হঠাৎ বুকের ব্যথা অনুভব করলে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

Dec 7, 2025 - 14:43
 0  2
হঠাৎ অসুস্থ সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী হাসপাতালে ভর্তি
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাতে হঠাৎ বুকের ব্যথা অনুভব করলে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, টানা কয়েক দিন ধরে একের পর এক গানের অনুষ্ঠানে অংশ নেওয়ায় প্রচুর শারীরিক পরিশ্রম হচ্ছিল শিল্পীর।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাতে বুকে তীব্র অস্বস্তি তৈরি হলে রাত ২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার হৃদ্‌যন্ত্রে সমস্যা ধরা পড়ে এবং জরুরি ভিত্তিতে দুইটি স্টেন্ট বসানো হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে নচিকেতার অবস্থা স্থিতিশীল।

শিল্পীর ঘনিষ্ঠদের বরাত দিয়ে বলা হয়েছে, নচিকেতার আগে কোনো হৃদ্‌রোগ ছিল না। তিনি নিয়মিত খাদ্যাভ্যাস নিয়ন্ত্রিত রাখতেন। তবে সম্প্রতি টানা অনুষ্ঠানের চাপে তার শারীরিক অবস্থা অবনতি হয়।

রবিবার (৭ নভেম্বর) আসানসোলে তার একটি অনুষ্ঠান থাকার কথা ছিল। শারীরিক অসুস্থতার কারণে তা বাতিল করা হয়েছে। আগামী কয়েক দিনের অনুষ্ঠানও স্থগিত রাখা হয়েছে।

এমবি এইচআর