চাঁদপুরে মায়ের সামনেই সড়কে প্রাণ গেল শিশুর
চাঁদপুর সদরে বাসচাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়া বাজার সংলগ্ন আড়িবাড়ি এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
চাঁদপুর সদরে বাসচাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়া বাজার সংলগ্ন আড়িবাড়ি এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মাহফুজ, সে শাহমাহমুদপুর ইউনিয়নের টাহরখিল গ্রামের হাফেজ মঈনুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ছয়টার দিকে মা’য়ের সঙ্গে মাদরাসায় যাওয়ার সময় সৌদিয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।
নিহতের পরিবার জানায়, বেপরোয়া গতির বাসটির ধাক্কায় শিশুটির মৃত্যু হয় এবং ঘাতক বাসটি পালিয়ে যায়। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, পরিবার চাইলে তারা আইনি সহায়তা প্রদান করবেন।
এমবি এইচআর

