ভাঙ্গা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই–বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা–খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

নিহতরা হলেন যশোর জেলার মনিরামপুর উপজেলার রহমতুল্লাহর ছেলে সাকিবুর রহমান নিশান (২৭), তার বোন রুকাইয়া আক্তার নীলা (৩২) এবং রুকাইয়া আক্তারের স্বামী মিজানুর রহমান (৪০)। আহতদের মধ্যে অ্যাম্বুলেন্স চালক কৃষ্ণ দাস (৫৫) রয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এমবি এইচআর