বিএনপি সরকারের ৪৯ সদস্যের মন্ত্রিসভা, ২৫ পূর্ণমন্ত্রী

ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন ২৫ জন।

Feb 17, 2026 - 16:24
 0  2
বিএনপি সরকারের ৪৯ সদস্যের মন্ত্রিসভা, ২৫ পূর্ণমন্ত্রী
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন ২৫ জন। সব মিলিয়ে ৪৯ সদস্যের মন্ত্রিপরিষদ গঠন করা হচ্ছে বলে জানা গেছে। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

সরকারি ও দলীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, পূর্ণমন্ত্রী হিসেবে যারা দায়িত্ব পাচ্ছেন এবং তাদের সম্ভাব্য মন্ত্রণালয় বণ্টন নিচে দেওয়া হলো—

পূর্ণমন্ত্রী ও প্রাপ্ত মন্ত্রণালয়

  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

  • আমির খসরু মাহমুদ চৌধুরী — অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়

  • সালাহউদ্দিন আহমদ — স্বরাষ্ট্র মন্ত্রণালয়

  • ইকবাল হাসান মাহমুদ — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

  • হাফিজ উদ্দিন আহমেদ — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

  • আবু জাফর মো. জাহিদ হোসেন — মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়

  • ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট) — পররাষ্ট্র মন্ত্রণালয়

  • আব্দুল আউয়াল মিন্টু — পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

  • কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ — ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

  • মিজানুর রহমান মিনু — ভূমি মন্ত্রণালয়

  • নিতাই রায় চৌধুরী — সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

  • খন্দকার আব্দুল মুক্তাদির — বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়

  • আরিফুল হক চৌধুরী — শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

  • জহির উদ্দিন স্বপন — তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

  • মোহাম্মদ আমিন উর রশীদ — কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়

  • আফরোজা খানম — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

  • শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি — পানি সম্পদ মন্ত্রণালয়

  • আসাদুল হাবিব দুলু — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

  • মো. আসাদুজ্জামান — আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

  • জাকারিয়া তাহের — গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

  • দীপেন দেওয়ান — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

  • আ ন ম এহসানুল হক মিলন — শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

  • সরদার মো. সাখাওয়াত হোসেন — স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

  • ফকির মাহবুব আনাম — ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

  • শেখ রবিউল আলম — সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়

নতুন মন্ত্রিপরিষদের শপথের পর আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির মাধ্যমে দায়িত্ব বণ্টনের বিষয়টি চূড়ান্ত হবে।

এমবি এইচআর