প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের বিদায়ি সাক্ষাৎ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী-র প্রধান জেনারেল ওয়াকর-উজ-জামান সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং একে বিদায়ি সাক্ষাৎ হিসেবে উল্লেখ করেছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী-র প্রধান জেনারেল ওয়াকর-উজ-জামান সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং একে বিদায়ি সাক্ষাৎ হিসেবে উল্লেখ করেছে।
সোমবার তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টা কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রেস উইং জানায়, সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা তাঁর দায়িত্ব পালনকালে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এমবি এইচআর