গাজীপুরের সাফারি পার্কে প্রথমবার ছানার জন্ম দিল উগান্ডার জাতীয় পাখি

গাজীপুর সাফারি পার্কের সাফারি কিংডমে থাকা উগান্ডার জাতীয় গ্রে ক্রাউন্ড ক্রেন পাখির প্রথমবার ছানা জন্ম দিয়েছে।

Nov 10, 2025 - 12:52
 0  1
গাজীপুরের সাফারি পার্কে প্রথমবার ছানার জন্ম দিল উগান্ডার জাতীয় পাখি

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
গাজীপুর সাফারি পার্কের সাফারি কিংডমে থাকা উগান্ডার জাতীয় গ্রে ক্রাউন্ড ক্রেন পাখির প্রথমবার ছানা জন্ম দিয়েছে। গত ২৯ সেপ্টেম্বর জন্মানো ছানাটি খাঁচার ভেতরে কালিম, পেলিক্যান ও রাজধনেশের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে।

পার্ক কর্তৃপক্ষ জানায়, ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা থেকে আনা এই পাখিরা বিভিন্ন সময় ডিম দিয়েছে, কিন্তু কখনও ছানার জন্ম হয়নি। এবার তিনটি ডিমের মধ্যে একটি ডিম ফুটে ছানার জন্ম হয়েছে। ডিম ফুটে ছানা বের হতে সাধারণত ২৮–৩০ দিন লাগে।

গ্রে ক্রাউন্ড ক্রেন উগান্ডার জাতীয় পাখি, যা ডাক নকল করতে সক্ষম এবং বিশুদ্ধ বুদ্ধিমত্তা প্রয়োগের স্বভাবের জন্য সারা বিশ্বে জনপ্রিয়। এরা দীর্ঘ দূরত্বে উড়তে পারে এবং একবার সঙ্গী বেছে নিলে জীবনভর সেই সম্পর্ক টিকে থাকে।

সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান জানান, দেশে প্রথমবার এই পাখির ছানা হওয়ায় ভবিষ্যতে আরও ছানা পাওয়ার আশা করা হচ্ছে।

এমবি/টিআই