বিশ্বকাপ ২০২৬ : গ্রুপ ‘সি’-তে কঠিন চ্যালেঞ্জের মুখে সেলেসাওরা
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ড্র–এ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল পড়েছে কঠিন চ্যালেঞ্জের মুখে। ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত ড্র–এ সেলেসাওদের প্রতিপক্ষ হিসেবে নির্ধারিত হয়েছে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি—যাদের সাম্প্রতিক পারফরম্যান্স ব্রাজিলের জন্য বড় পরীক্ষাই হতে পারে।
২০২২ বিশ্বকাপে ঐতিহাসিকভাবে সেমিফাইনালে ওঠা মরক্কোকে সামনে রেখে ব্রাজিলের গ্রুপ পর্বের লড়াই কঠিনই হতে যাচ্ছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। ইউরোপীয় বাছাইয়ে দুর্দান্ত ছন্দে থাকা স্কটল্যান্ডও চমকে দিতে প্রস্তুত। তুলনামূলক দুর্বল হিসেবে বিবেচিত হাইতি অতীতেও বড় মঞ্চে চমক দেখিয়েছে।
২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে না পারা ব্রাজিল এবার শিরোপা খরার অবসান ঘটাতে চায়। তবে বাছাইপর্বে সংগ্রাম করতে হওয়া এবং দক্ষিণ আমেরিকার তালিকায় পঞ্চম হয়ে মূল পর্বে আসা দলটির সামনে কঠিন পথই অপেক্ষা করছে।
আনচেলোত্তির অভিজ্ঞতা ও ভিনিসিয়ুস–রোদ্রিগোদের তরুণ আক্রমণভাগ কতটা সামলাতে পারে এই চ্যালেঞ্জ—এখন ফুটবল বিশ্ব তাকিয়ে আছে সেই দিকেই।
এমবি এইচআর

