নেইমারের ভবিষ্যত নিয়ে স্পষ্ট করলেন ব্রাজিল কোচ আনচেলোত্তি

ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলোত্তি আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াড নির্বাচনের বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন।

Dec 6, 2025 - 15:22
 0  4
নেইমারের ভবিষ্যত নিয়ে স্পষ্ট করলেন ব্রাজিল কোচ আনচেলোত্তি
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলোত্তি আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াড নির্বাচনের বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। নেইমারকে বিশ্বকাপে দেখা যাবে কি না, এ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে ব্রাজিলিয়ান ফুটবল মহল ও ভক্তদের মধ্যে ব্যাপক জল্পনা চলছিল। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনচেলোত্তি এই বিষয়টি পরিষ্কার করেছেন।

আনচেলোত্তি বলেন, “আমি জানি, আপনারা নেইমারকে নিয়ে খুবই আগ্রহী। কিন্তু মনে রাখতে হবে, এখন ডিসেম্বর, বিশ্বকাপ শুরু হবে জুনে। মে মাসে যখন আমি স্কোয়াড ঘোষণা করব, তখন যদি নেইমার যোগ্য প্রমাণিত হয়, ফিট থাকে, অন্যদের সমান বা তাদের চেয়েও ভালো থাকে, তাহলে সে বিশ্বকাপে খেলবে। বিষয়টি এতটাই সরল।”

এ মৌসুমে সান্তোসের হয়ে নেইমার ১৯ ম্যাচ খেলেছেন এবং করেছেন ৮ গোল ও ১টি অ্যাসিস্ট। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে তার পারফরম্যান্সও ছিলো উজ্জ্বল; ৪ ম্যাচে ২ গোল ও ৩ অ্যাসিস্ট করেছে।

এমবি এইচআর