২০২৬ বিশ্বকাপ ড্র: তৈরি হতে পারে ভয়ঙ্কর ‘গ্রুপ অব ডেথ’

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ ড্রের অপেক্ষায় বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টায় ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে এবারের মহাযজ্ঞের গ্রুপ ড্র। এতে অংশ নেয়া দলগুলো জানবে কারা হবে তাদের প্রথম পর্বের প্রতিপক্ষ।

Dec 5, 2025 - 19:00
 0  2
২০২৬ বিশ্বকাপ ড্র: তৈরি হতে পারে ভয়ঙ্কর ‘গ্রুপ অব ডেথ’
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ ড্রের অপেক্ষায় বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টায় ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে এবারের মহাযজ্ঞের গ্রুপ ড্র। এতে অংশ নেয়া দলগুলো জানবে কারা হবে তাদের প্রথম পর্বের প্রতিপক্ষ।

এরই মধ্যে বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে ৪২টি দেশ। বাকি ছয়টি দল নির্ধারিত হবে আগামী মার্চের প্লে–অফের মাধ্যমে—যার চারটি আসবে ইউরোপীয় অঞ্চলের প্লে–অফ থেকে এবং দুটি দল নির্ধারিত হবে আন্তঃমহাদেশীয় প্লে–অফের মাধ্যমে।

ফিফার র‌্যাঙ্কিং অনুযায়ী দলগুলোকে চারটি পটে ভাগ করা হয়েছে। তবে এবার কিছু ব্যতিক্রমও রয়েছে। আয়োজক তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—স্বয়ংক্রিয়ভাবেই শীর্ষ পট–১ এ রয়েছে। একই সঙ্গে ইউরোপের চার প্লে–অফ বিজয়ী ও দুই আন্তঃমহাদেশীয় প্লে–অফ দল সরাসরি পট–৪ এ যাবে। এ কারণেই বেশ কয়েকটি শক্তিশালী দলের সমন্বয়ে তৈরি হতে পারে সম্ভাব্য ‘গ্রুপ অব ডেথ’।

সম্ভাব্য পট বিভাজন

পট–১: কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি

পট–২: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া

পট–৩: নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, দক্ষিণ আফ্রিকা

পট–৪: জর্ডান, কেপ ভার্দে, কুরাসাও, ঘানা, হাইতি, নিউজিল্যান্ড, ৪ ইউরোপীয় প্লে–অফ বিজয়ী, ২ আন্তঃমহাদেশীয় প্লে–অফ বিজয়ী

সম্ভাব্য ‘গ্রুপ অব ডেথ’

ফুটবল ইতিহাস, দলগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স ও শক্তিমত্তা বিচার করে সম্ভাব্য মৃত্যুকূপ হতে পারে এমন কয়েকটি গ্রুপের চিত্র তুলে ধরা হয়েছে:

  1. আর্জেন্টিনা, মরক্কো, নরওয়ে ও ইতালি

  2. ব্রাজিল, ক্রোয়েশিয়া, মিশর ও ইতালি

  3. স্পেন, উরুগুয়ে, মিশর ও ইতালি

  4. জার্মানি, উরুগুয়ে, আলজেরিয়া ও ইতালি

  5. ফ্রান্স, কলম্বিয়া, মিশর ও ইতালি

  6. মেক্সিকো, ইকুয়েডর, মিশর ও ইতালি

  7. পর্তুগাল, মরক্কো, প্যারাগুয়ে ও ইতালি

প্রতিটি সম্ভাব্য গ্রুপেই শীর্ষ শক্তির উপস্থিতি থাকায় প্রতিটি ম্যাচই হবে উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ড্র এবারও ফুটবলের বিশ্বমঞ্চে নতুন চমকের ইঙ্গিত দিচ্ছে।

এমবি এইচআর