ফিফার প্রথম শান্তি পুরস্কার ট্রাম্পের হাতে
ফিফা বিশ্বকাপ ২০২৬–এর ড্র অনুষ্ঠানে প্রথমবারের মতো প্রবর্তিত ‘ফিফা পিস প্রাইজ’ বা ফিফা শান্তি পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ফিফা জানায়—বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় “অসাধারণ ও ব্যতিক্রমী উদ্যোগ” গ্রহণকারী ব্যক্তিদের সম্মান জানাতেই পুরস্কারটি চালু করা হয়েছে। প্রথমবারের মতো চালু হওয়া এই পুরস্কারের সম্ভাব্য প্রাপক হিসেবে শুরু থেকেই ট্রাম্পের নাম আলোচনায় ছিল। ইনফান্তিনোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে তাদের যৌথ উপস্থিতি সেই ধারণাকে আরও জোরদার করেছিল।
পুরস্কার গ্রহণ করে ট্রাম্প বলেন,
“এটি আমার জীবনের অন্যতম বড় সম্মান। জিয়ান্নি ফুটবলের জন্য অসাধারণ কাজ করেছে। ফুটবল—অথবা আমরা যাকে সকার বলি—আজ আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি জনপ্রিয়।”
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত করবে ফিফা বিশ্বকাপ ২০২৬।
এমবি এইচআর