সহজ প্রতিপক্ষ পেল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ড্র–এ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জায়গা পেয়েছে তুলনামূলক সহজ গ্রুপ ‘জে’-তে। শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত বর্ণাঢ্য ড্র অনুষ্ঠানে তাদের প্রতিপক্ষ হিসেবে নির্ধারিত হয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।

Dec 6, 2025 - 10:42
 0  3
সহজ প্রতিপক্ষ পেল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ড্র–এ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জায়গা পেয়েছে তুলনামূলক সহজ গ্রুপ ‘জে’-তে। শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত বর্ণাঢ্য ড্র অনুষ্ঠানে তাদের প্রতিপক্ষ হিসেবে নির্ধারিত হয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।

তবে বিশ্বচ্যাম্পিয়নদের জন্য বড় প্রশ্নটি এখনো একই—লিওনেল মেসি কি খেলবেন ২০২৬ বিশ্বকাপে?

ড্র অনুষ্ঠান পরবর্তী প্রতিক্রিয়ায় মেসি বলেন,
‘আমি আশা করি আমি থাকতে পারব। আগেও বলেছি, সেখানে থাকতে পারলে খুব ভালো লাগবে। সবচেয়ে খারাপ হলেও, আমি গ্যালারি থেকে সরাসরি দেখে আসব। বিশ্বকাপ সবার জন্যই বিশেষ—আর আমাদের জন্য আরও বেশি।’

ইতালি (১৯৩৪–৩৮) ও ব্রাজিলের (১৯৫৮–৬২) পর ইতিহাসে তৃতীয় দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের সুযোগ রয়েছে আর্জেন্টিনার সামনে।

২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে ৪২ দল। বাকি ছয়টি আসবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ ও ইউরোপীয় বাছাই প্লে-অফ থেকে।

দলসংখ্যা বাড়ায় যুক্ত হয়েছে অতিরিক্ত নকআউট রাউন্ড। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল ও সেরা আট তৃতীয় স্থান অধিকারী দল উঠবে রাউন্ড অব ৩২–এ। এখান থেকে শুরু হবে একক নকআউট ফরম্যাটে লড়াই।

এমবি এইচআর