রিয়া মনিকে তালাকের পর নারীদের প্রস্তাবে ভাসছেন হিরো আলম, ‘মেসেঞ্জারে ঢোকাই মুশকিল’
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ফের আলোচনায় এসেছেন স্ত্রী রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দেওয়ার পর। নতুন করে জীবন শুরু করার ঘোষণা দিতেই নারীদের আগ্রহ যেন আকাশ ছুঁয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ফের আলোচনায় এসেছেন স্ত্রী রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দেওয়ার পর। নতুন করে জীবন শুরু করার ঘোষণা দিতেই নারীদের আগ্রহ যেন আকাশ ছুঁয়েছে।
তালাকের পর থেকেই হিরো আলমের সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে মেসেঞ্জারে, নারীদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। তিনি জানিয়েছেন, মেসেঞ্জারে প্রবেশ করাই এখন কঠিন হয়ে পড়েছে—অসংখ্য নারী বিয়ের প্রস্তাব পাঠাচ্ছেন প্রতিদিন।
তবে হিরো আলম জানান, তিনি এই ভালোবাসাকে সম্মান করলেও হুটহাট করে নতুন সম্পর্কে জড়াতে চান না। এবার বিয়ে করার বিষয়ে ভাবছেন অনেক পরিপক্বভাবে। তার ভাষায়, তিনি এমন জীবনসঙ্গী চান যিনি বাস্তবতা বুঝে সম্পর্ককে এগিয়ে নিতে সক্ষম হবেন এবং তার সন্তানদের জন্য একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারবেন।
তালাক প্রসঙ্গে হিরো আলম বলেন, রিয়া মনি তার সঙ্গে প্রতারণা করেছেন ও পরকীয়ায় জড়িয়েছেন। এজন্য তিনি মৌখিকভাবে তালাক দিয়েছেন এবং প্রতীকীভাবে নিজেকে ‘শুদ্ধ’ করতে দুধ দিয়ে গোসলও করেছেন।
তিনি আরও জানান, তালাকের কাগজপত্র তার আইনজীবীর মাধ্যমে প্রস্তুত করা হয়েছে এবং আদালতের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে আগামী তিন মাসের মধ্যে রিয়া মনি তালাকের নথি হাতে পাবেন।
তালাক-পরবর্তী জীবনের এই নতুন অধ্যায়কে ‘নতুন সূচনা’ হিসেবে দেখছেন হিরো আলম, যিনি এখন বিয়ের প্রস্তাবের স্রোতের মাঝেও নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন সতর্কভাবে।
এমবি এইচআর

