কুমিল্লা-৪: বিএনপির প্রার্থীর নির্বাচন করার সুযোগ নেই, বলছেন আইনজীবীরা

ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।

Jan 8, 2026 - 17:28
 0  3
কুমিল্লা-৪: বিএনপির প্রার্থীর নির্বাচন করার সুযোগ নেই, বলছেন আইনজীবীরা
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে তিনি ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার।

এর আগে ঋণখেলাপির তালিকায় কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন। পরে ওই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ।

আইনজীবীরা বলছেন, চেম্বার আদালতের সর্বশেষ আদেশের ফলে মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হিসেবে বহাল থাকবেন এবং নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তার প্রার্থিতা বাতিলের পথ তৈরি হলো।

প্রসঙ্গত, কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এমবি এইচআর